খুব খারাপ সময় আসছে, বুলডোজার চলবে, হুঁশিয়ারি দিলীপের

‘তুই ৪ তারিখের পর কোথায় থাকবি, সেটা ভাব। চাইলে বিহার, ওড়িশায় ঘর ভাড়া করিয়ে দেব। উত্তরপ্রদেশে গুণ্ডা-মাফিয়াদের যে হাল হয়,.....

‘তুই ৪ তারিখের পর কোথায় থাকবি, সেটা ভাব। চাইলে বিহার, ওড়িশায় ঘর ভাড়া করিয়ে দেব। উত্তরপ্রদেশে গুণ্ডা-মাফিয়াদের যে হাল হয়, বাংলায় তার চেয়েও খারাপ অবস্থা হবে।’ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পরে এবারে বাংলার বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখে ও শোনা গেল বাংলার ভোটের ফল প্রকাশের পরে বিরোধীদের ওপরে বুলডোজার চালানোর হুঁশিয়ারি। শুক্রবার অর্থাৎ ১৭ এপ্রিল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের গোলবাজার এলাকায় খড়গপুর সদর বিধানসভা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে একটি পথসভা হয়।

 

ওই পথসভায় তৃণমূল ছেড়ে বেশ কয়েকজন তৃণমূলের কর্মী বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। আর, তারপরই দিলীপের মুখে শোনা যায় বুলডোজার নিয়ে হুঁশিয়ারি। খড়্গপুরের দিলীপ ঘোষের নির্বাচনী পথসভার পাশে উপস্থিত রাজ্য পুলিশের কর্মীদের পাশাপাশি বাংলার তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘৪ তারিখের পর এখানে থাকতে পারবে? খুব খারাপ সময় আসছে।

 

উত্তরপ্রদেশে গুণ্ডা-মাফিয়াদের যে হাল হয়, বাংলায় তার চেয়েও খারাপ অবস্থা হবে। তাই বলছি, যা টাকা-পয়সা কামিয়েছো, খাও-দাও মস্তি করো। না হলে বুলডোজার চলবে, কেউ বাঁচাতে পারবে না।’ শুধুমাত্র মঞ্চের পাশে উপস্থিত পুলিশ কর্মীদের নয়, সামগ্রিকভাবে বাংলার পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে খড়্গপুরের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এখানে কিছু ছোটখাটো পুলিশ এখনও আছে যারা লাফাচ্ছে। অনেক খারাপ সময় আসছে। উত্তর প্রদেশের গুন্ডা মাফিয়াদের যে অবস্থা হয়েছে, বাংলায় ওর থেকেও বাজে অবস্থা হবে। এইজন্য বলছি যা মাল কামিয়েছো খাও, দাও, মস্তি করো। ঘর-দুয়ার বানিয়ে নিয়েছ। বউ, বাচ্চাদের সঙ্গে নিয়ে জীবন কাটাও। না হলে বুলডোজার চলে যাবে। কেউ বাঁচাতে পারবে না।

 

সারা জীবন জেলে থাকতে হবে। আমি বলি না করে দেখাই। এখানে কিছু ছোটখাটো পুলিশ এখনও আছে যারা লাফাচ্ছে। অনেক খারাপ সময় আসছে। উত্তর প্রদেশের গুন্ডা মাফিয়াদের যে অবস্থা হয়েছে, বাংলায় ওর থেকেও বাজে অবস্থা হবে। এইজন্য বলছি যা মাল কামিয়েছো খাও, দাও, মস্তি করো। ঘর-দুয়ার বানিয়ে নিয়েছ। বউ, বাচ্চাদের সঙ্গে নিয়ে জীবন কাটাও। না হলে বুলডোজার চলে যাবে। কেউ বাঁচাতে পারবে না। সারা জীবন জেলে থাকতে হবে। আমি বলি না করে দেখাই।’ এবারের বিধানসভা নির্বাচনে তিনি খড়গপুর থেকে প্রার্থী হওয়ার পরে তার এজেন্টকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে দিলীপের স্বভাবোচিত হুংকার, ‘খড়্গপুরে কারও ক্ষমতা হবে না আপনাদের দিকে নজর উঠিয়ে দেখবে। কোন মহিলার দিকে নজর উঠিয়ে দেখবে। কোন ব্যবসায়ীর দিকে নজর উঠিয়ে ধমকি দেবে। এখনও চলছে, একটু একটু। ২১ নম্বরের রোড শো করেছিলাম। ওখানকার নেতারা আমাদের চিফ এজেন্ট অনুপমকে বলে ৪ তারিখের পরে এখানে থাকতে পারবে। মাই কে লাল তুই চার তারিখের পরে কোথায় থাকবি এটা ভেবে দেখ। বউ বাচ্চাদের নিয়ে কোথায় যাবি এটা দেখ। ওড়িশা, বিহারে গেলে তার ভাড়া আমি দিয়ে দেবো।’

আরও পড়ুন