এআইএফএফ সদর দপ্তরে নির্বাচন কমিটি , সংবিধান সংশোধনের পর শুরু পরবর্তী প্রক্রিয়া

সুপ্রিম কোর্ট অনুমোদিত নতুন সংবিধান গ্রহণের পর গঠিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তিন সদস্যের নির্বাচন কমিটি সোমবার দিল্লির ‘ফুটবল হাউস’.....

সুপ্রিম কোর্ট অনুমোদিত নতুন সংবিধান গ্রহণের পর গঠিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তিন সদস্যের নির্বাচন কমিটি সোমবার দিল্লির ‘ফুটবল হাউস’ পরিদর্শন করেন। এই কমিটিতে রয়েছেন চেয়ারম্যান তথা রিটার্নিং অফিসার শ্রী সুনীল অরোরা (প্রাক্তন আইএএস) এবং দুই সদস্য— ডঃ বিবেক গোগিয়া (প্রাক্তন ডিজিপি দিল্লি এবং প্রাক্তন আইজিপি গোয়া) ও শ্রী সুরিন্দর সিং গুরম (প্রাক্তন সিবিআই অফিসার) । এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ এবং ফেডারেশনের আইনি পরামর্শদাতা দল নির্বাচন কমিটির সদস্যদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানান। আলোচনার মূল বিষয়বস্তু ছিল:

১) এআইএফএফের মূল নির্বাচন প্রক্রিয়া।

২) অনুমোদিত রাজ্য সংস্থা বা ইউনিটগুলোর নির্বাচন।

৩) খেলোয়াড় কমিটির নির্বাচন সংক্রান্ত নতুন নিয়মাবলি।

 

নতুন প্রশাসনিক কাঠামো এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত এই ব্রিফিংয়ের জন্য কমিটির পক্ষ থেকে ফেডারেশনকে ধন্যবাদ জানানো হয়েছে। জানানো হয়েছে যে, ফুটবল ফেডারেশনের সংবিধানে প্রয়োজনীয় সংশোধনীগুলো সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিটি পুনরায় বৈঠকে বসবে এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে । ভারতীয় ফুটবলের স্বচ্ছতা ফেরাতে এই নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন