অনুপ্রবেশ ও গুন্ডারাজ বন্ধ করব দেওয়া হবে বছরে ১ লক্ষ চাকরি: অমিত শাহ

বুধবার হাবড়ায় ভোটের প্রচারে জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভামঞ্চ থেকে আগামী দিনে অনুপ্রবেশ ও গুন্ডারাজ বন্ধ করার.....

বুধবার হাবড়ায় ভোটের প্রচারে জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভামঞ্চ থেকে আগামী দিনে অনুপ্রবেশ ও গুন্ডারাজ বন্ধ করার পাশাপাশি বছরে ১ লক্ষ চাকরি দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি, তৃণমূলকে তোপ দেগে বলেন, ‘রাজ্যে কোনও শিল্প নেই। আর বেকার সমস্যার সমাধান নিয়ে এদের কোনও পরিকল্পনা নেই।

 

এখানে সবচেয়ে বড় সমস্যা বেকারত্বের।’ এর পর শাহ বলেন, ‘বিজেপির সরকার গঠিত হওয়ার পরে চারটে বড় শিল্পশহর বানাব। যে সব প্রতিষ্ঠান মমতার সিন্ডিকেটের জন্য বাইরে চলে গিয়েছে, সেই সব প্রতিষ্ঠানকে আবার পশ্চিমবঙ্গে চালু করবে বিজেপি। তরুণদের প্রতি বছর ১ লক্ষ চাকরি দেওয়া হবে। বাড়ি বসে নিয়োগপত্র পাবেন, এমন ভাবে কাজ করবে বিজেপি।’

 

অনুপ্রবেশ প্রসঙ্গে একহাত নিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত করার জন্য ভোট দিন। আমি কথা দিয়ে যাচ্ছি, শুধু পশ্চিমবঙ্গ থেকে নয়, অনুপ্রবেশকারীদের গোটা দেশ থেকে বেছে বেছে তাড়াবে বিজেপি। অনুপ্রবেশকারীরা আমাদের পশ্চিমবঙ্গের তরুণদের চাকরি খাচ্ছে। গরিবদের রেশন খাচ্ছে অনুপ্রবেশকারীরা। দেশের সুরক্ষার উপরও প্রশ্ন তুলে দিচ্ছে অনুপ্রবেশকারীরা। ৫ তারিখ বিজেপির সরকার গড়ে দিন। ৬ তারিখ থেকে অনুপ্রবেশকারীদের পালানো শুরু হয়ে যাবে।’

 

ডবল-ইঞ্জিন রাজ্যের উদাহরণও টেনে অমিত শাহ বলেন, ‘বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় এসেছে মহিলাদের সুরক্ষার কথা ভেবেছে। আপনারা বিজেপির সরকার গড়ে দিন, প্রত্যেক দিদির অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা পাঠাব আমরা।’ কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘যে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদকে শেষ করেছেন, খাড়গে জি সেই প্রধানমন্ত্রীকে সন্ত্রাসবাদী বলেন। রাহুল গান্ধীর সঙ্গে বসে বসে আপনারও মতিভ্রষ্ট হয়ে গিয়েছে।’ এরপর বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ‘সেই কংগ্রেসের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তাঁকে ভোট দেওয়া যায় কি? পশ্চিমবঙ্গ থেকেও সন্ত্রাসবাদ শেষ করব আমরা।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি আজ সকালে কলকাতার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বলছেন, মমতার গুন্ডাদের তাঁরা ভয় পাচ্ছেন। আপনারা কি ভয় পাচ্ছেন হাবড়াবাসী? ভয় পাবেন না। আমি হাবড়ায় দিদির গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখ ঘরের বাইরে বেরোবেন না। এখন পশ্চিমবঙ্গের ভোটারদের কেউ ভয় দেখাতে পারবেন না। দিদি আমার কথা শুনে নিন। ৫ তারিখের পর বিজেপির সরকার আসবে। আপনার গুন্ডাদের বলবেন, নিজেদের এক্তিয়ারে থাকতে। না হলে ৫ তারিখের পর আমরা ঠিকঠাক হিসাবনিকেশ করে নেব।’

আরও পড়ুন