বাংলায় এবার নির্ভয়ে ভোট দিচ্ছেন মানুষ’, গঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধনে মন্তব্য মোদীর

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট চলার মধ্যেই উত্তরপ্রদেশের হারদোইতে গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এক জনসভায় বাংলার ভোট.....

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট চলার মধ্যেই উত্তরপ্রদেশের হারদোইতে গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এক জনসভায় বাংলার ভোট প্রসঙ্গে তিনি বলেন, গত ছয়-সাত দশকে যা কল্পনাও করা যেত না, এবার তা বাস্তব হয়েছে — নির্ভয়ের পরিবেশে ভোট দিচ্ছেন বাংলার মানুষ। মোদী বলেন, “বাংলায় দ্বিতীয় দফার ভোট চলছে। খবর আসছে, প্রথম দফার মতোই এবারও বিপুল সংখ্যায় মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যাচ্ছেন।

 

সোশ্যাল মিডিয়ায় ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ লাইনের ছবি ভরে যাচ্ছে, যা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসাহকেই প্রতিফলিত করছে। তিনি আরও বলেন, “বাংলায় আজ যা দেখা যাচ্ছে তা অভূতপূর্ব। গত ছয়-সাত দশকে যা কল্পনাও কঠিন ছিল — সেই নির্ভয়ের পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন। এটিকে দেশের সংবিধান ও গণতন্ত্রের শক্তিশালী প্রতীক বলে অভিহিত করেন তিনি। এখনও অনেকক্ষণ ভোটগ্রহণ বাকি থাকায় বাংলার মানুষকে একই উৎসাহে এই গণতান্ত্রিক উৎসবে অংশ নেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলার মহান মানুষদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, যাঁরা নিজেদের অধিকার সম্পর্কে এতটা সচেতন এবং বিপুল সংখ্যায় অংশগ্রহণ করছেন।

 

মোদী আরও বলেন, সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি ও এনডিএ ঐতিহাসিক জয় পেয়েছে। গতকালই গুজরাটের স্থানীয় সংস্থার নির্বাচনে ৮০ থেকে ৮৫ শতাংশ পুরসভা ও পঞ্চায়েতে বিজেপি জিতেছে বলেও জানান তিনি। ৪ মে-র ফলাফল উন্নত ভারত গড়ার সংকল্পকে আরও মজবুত করবে এবং দেশের উন্নয়নের গতিতে নতুন শক্তি যোগাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন