সাংবিধানিক রীতি অনুযায়ী একজন ব্যক্তি দুটি বিধানসভার বিধায়ক থাকতে পারেন না একসঙ্গে। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী একসঙ্গে জয় লাভ করে আজ নন্দীগ্রাম আসন ছেড়ে দিয়ে ভবানীপুর আসনের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তবে পরপর তিনবার নন্দীগ্রাম থেকে বিজয়ী হওয়ায় নন্দীগ্রামের মানুষকে ধন্যবাদ দিয়ে তিনি জানিয়ে দেন আগামী পাঁচ বছর সেখানকার মানুষ বিধায়কের অভাব বুঝতে পারবেন না।
ভবানীপুরের বিধায়ক পদে শপথ নেওয়ার পরে শুভেন্দু বলেন, ‘আমি ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলাম। আমি যে নন্দীগ্রামের বিধায়ক পাঁচ বছর নেই, সেটা সেখানকার মানুষদের বুঝতে দেব না। বিধানসভায় সরকারের স্বচ্ছতা বজায় থাকবে’।


