এফ.আই.আর হতেই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে করা মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া এফআইআরের বিরুদ্ধে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক ব্যানার্জি। বিধাননগর পুলিশের.....

ভোট প্রচারে করা মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া এফআইআরের বিরুদ্ধে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক ব্যানার্জি। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার আদালতে আবেদন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিযোগ, চলতি বিধানসভা নির্বাচনের প্রচারে একাধিক জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে কড়া ভাষায় বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৭ এপ্রিল একটি নির্বাচনী সভায় তিনি বলেন,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেন।এই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত।

 

বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার অভিযোগ দায়ের করেন যে, ওই বক্তব্য উসকানিমূলক এবং তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তাঁর অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের হয়। অভিযোগের সঙ্গে অভিষেকের বিভিন্ন সভার বক্তব্যের ভিডিও ক্লিপিংসও জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ধারা জামিন অযোগ্য বলেও জানা গেছে। এই পরিস্থিতিতে সোমবার কলকাতা হাই কোর্টে আবেদন জানিয়ে ওই এফআইআর খারিজের দাবি করেছেন তৃণমূল নেতা।

আরও পড়ুন