ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূলের প্রতিনিধি দল

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। তাই ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখার জন্য.....

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। তাই ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে আসেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তৃণমূল কংগ্রেসের পোস্টারে ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন লোকসভার সাংসদ ডক্টর শর্মিলা সরকার সহ আরো দুইজন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলটি সোমবার খড়গপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ও নারায়ণগড় এলাকায় গিয়ে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখান।

 

রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেন, নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় দখল করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে দলীয় কর্মীদের বাড়ি ভাঙচুর করে লুট করা হয়েছে মারধর করা হয়েছে হুমকি দেওয়া হচ্ছে। যা গণতন্ত্রের পক্ষে ভালো নয়। তাই দলের পক্ষ থেকে এই প্রতিনিধি দলটি পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন এলাকায় গিয়ে আক্রান্ত দলীয় কর্মীদের সাথে কথা বলবেন এবং পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে তিনি জানান।

আরও পড়ুন