পাঁচদাড়ায় বিজেপির বিজয় উল্লাস ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয়। নদীয়া উত্তরের জেলা সম্পাদক সৌমিত্র ঘোষাল এর উদ্যোগে আয়োজিত এই বিজয় মিছিলে অংশ নেন বহু বিজেপি কর্মী-সমর্থক ও গ্রামবাসী। এই বিজয় মিছিলে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বাজনার তালে নাচে ও জয় শ্রীরাম স্লোগানে মেতে ওঠেন সকলে। গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। বিজয় মিছিলকে কেন্দ্র করে সাহেবনগর পঞ্চায়েতর পাঁচদাড়া এলাকায় উৎসবের আবহ দেখা যায়। এদিন কর্মী-সমর্থকেরা পায়ে পা মিলিয়ে আনন্দে সামিল হন।
দীর্ঘদিন পর বাংলায় রাজনৈতিক পরিবর্তনের আবহে বিজেপির এই জয়কে কেন্দ্র করে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সকলে।বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘ ১৫ বছরের তৃণমূল সরকারের আমলে দুর্নীতি ও সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বেড়েছিল। সেই পরিস্থিতির পরিবর্তন চেয়েই মানুষ এবার ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন। মানুষের সমর্থন ও আশীর্বাদ নিয়েই বিজেপির এই জয় এসেছে বলেও দাবি করেন তাঁরা।
বৃহস্পতিবার বিকেলে পাঁচদাড়া মনসাতলা থেকে এই বিজয় মিছিল শুরু হয়ে বিজয়নগর হয়ে বিডিও অফিস মোড় ঘুরে মিস্ত্রী পাড়ার ভিতর দিয়ে পাঁচদাড়া গ্রাম পরিক্রমা করে। এদিন পুরো এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক উচ্ছ্বাসের ছবি। নদীয়া উত্তরের জেলা সম্পাদক সৌমিত্র ঘোষাল জানান__ সংশ্লিষ্ট বিধানসভার প্রত্যেকটি বুথেই সাধারণ মানুষ দুহাত ভোরে বিজেপিকে আশীর্বাদ করেছে, যার ফলশ্রুতি হিসেবে আজ আমাদের এই বিপুল পরিমাণ জয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ ধন্য মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার আরও উন্নতির দিকে এগোবে।


