সুপার স্পেশালিটি হবে খড়্গপুর মহকুমা হাসপাতাল, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ

খড়্গপুর মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী তথা খড়্গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ।.....

খড়্গপুর মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী তথা খড়্গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘এই হাসপাতালটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন প্রচুর মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন। কিন্তু এখানে চিকিৎসা পরিষেবার সঠিক পরিকাঠামো না থাকায় সমস্যায় পড়তে হয় রোগী থেকে হাসপাতালের কর্মীদের। বিদায়ী সরকার এই হাসপাতালের উন্নয়নে কোনো কাজ করেনি। তাই এই হাসপাতালটিকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

যার জন্য খরচ হবে প্রায় ১০০ কোটি টাকা।’ রেল শহর খড়্গপুরে মহকুমা হাসপাতালটির যাবতীয় উন্নয়নের কাজ করা হবে এবং সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে বলে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান। সেই সঙ্গে তিনি বলেন, এর জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। যাতে মানুষ এই হাসপাতাল থেকে সঠিকভাবে পরিষেবা পান, তার জন্য যা কিছু করণীয় তাই করা হবে বলে তিনি জানান।

 

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা এলাকার বিধায়ক দিলীপ ঘোষ খড়্গপুর মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করায় খুশি শহরের সর্বস্তরের মানুষ। তাঁরা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

আরও পড়ুন