অন্নপূর্ণা যোজনার ফর্ম পেতে মালদায় মহিলাদের ব্যাপক সাড়া

রাজ্যে প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী ৩রা জুন থেকে রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা.....

রাজ্যে প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী ৩রা জুন থেকে রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা ঘোষণা করেছেন। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্য জুরে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম পূরণ করে আবেদন জানাতে শুরু করেছেন মহিলারা। এমনই ফর্ম বিতরণ ও ফর্ম পূরণের প্রক্রিয়া রবিবার নজরে এল মালদা শহরের ২৭নং ওয়ার্ডে।

 

এলাকার বাসীন্দা মানবেন্দ্র চক্রবর্তী জানালেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর প্রশাসনিক উদ্যোগে ২৭নং ওয়ার্ড এলাকায় শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ ও ফর্ম পূরণ প্রক্রিয়া। যা চলবে আগামী তিন মাস পর্যন্ত। এই সময়কালের মধ্যে যে সমস্ত মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন জানাবেন তাদের আবেদনপত্র খতিয়ে দেখে তাদের ব্যাঙ্ক আকাউন্টে প্রতিমাসে ঢুকবে তিন হাজার টাকা। সর্বোপরি নতুন এই যোজনাকে ঘিরে এদিন মহিলাদের মধ্যে উৎসাহ ছিল চোখের পরার মত।

আরও পড়ুন