সুরেন্দ্রনাথ কলেজে বিতর্ক,প্রিন্সিপালের কাছে এবিভিপির ডেপুটেশন

সুরেন্দ্রনাথ কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কলেজের প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ.....

সুরেন্দ্রনাথ কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কলেজের প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানায় সংগঠনটি।এদিন এবিভিপির রাজ্য মিডিয়া ইনচার্জ অনন্ত বারুই অভিযোগ করেন,কলেজের পরিবেশ দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও বিতর্কের আবর্তে রয়েছে।তাঁর দাবি,সাম্প্রতিক ঘটনায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি কলেজে সোশ্যাল অ্যাডমিশন ও ইউনিয়ন ফি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগগুলিও গুরুত্ব সহকারে তদন্ত করা প্রয়োজন।

 

অনন্ত বারুই বলেন,কলেজে দুর্নীতির অভিযোগ এবং বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সকল ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবিও জানান।এবিভিপির পক্ষ থেকে জানানো হয়েছে,শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে।অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে পারে সংগঠনটি।

আরও পড়ুন