শহরতলি এলাকার জল জমা সমস্যার সমাধান হবে এবার। এমন আশা করছেন স্থানীয়রা। পুজালি, মহেশতলা, বারুইপুর, বেহালা-সহ একাধিক জায়গা থেকে জল জমার সমস্যার কথা বারবার উঠে আসে। বেহালার সরশুনা কাস্টডাঙ্গা এলাকার একাংশে দীর্ঘদিন ধরে বৃষ্টির জমা জল এখনও সরানো যায়নি। এলাকাজুড়ে জমে থাকা জল পচে কালো হয়ে গিয়েছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। বারুইপুরেও একাধিক সমস্যা হয়। ফলে এই সমস্যা সমাধানের পরিকল্পনা নিয়েছে নতুন সরকার। এই খবর পাওয়ার পর খুশি স্থানীয়রা।


