স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে ‘চোর চোর’ স্লোগান

মালদা, বিশ্বজিৎ মন্ডল; এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তথা স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ। দীর্ঘ.....

মালদা, বিশ্বজিৎ মন্ডল; এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তথা স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ। দীর্ঘ বহু বছর ধরে স্কুলে না আসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার বামনগোলা ব্লকের পার হবিনগর এলাকায়। জানা গেছে, বামনগোলা ব্লকের পার হবিনগর এলাকায় রয়েছে পার হবিনগর নামে এক প্রাইমারি স্কুল। ওই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক রয়েছেন এবারের বিধানসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী, অমল কিস্কু। বৃহস্পতিবার সাত সকালে গ্রামবাসীরা তাকেই স্কুলে ঘেরাও করে ‘চোর চোর’ স্লোগান দিয়ে তুমুল বিক্ষোভ দেখান।

 

স্কুল গেটে তালা মেরে বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। ওই সময় ভিলেজ পুলিশ এসে স্কুলের প্রধান শিক্ষক তথা তৃণমূল নেতা অমল কিস্কুকে সরিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর। ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, পার হবিনগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অমল কিন্তু ২০১৬ সালে প্রথম ভোটে দাঁড়ানোর পর থেকেই স্কুলে আসেন না। মাঝেমধ্যে আসলেও তিনি কোন ক্লাস নিতেন না। এছাড়াও তিনি স্কুল মাঠে মাটি ফেলার টাকা আত্মসাৎ করেছেন। এই সমস্ত কিছুর প্রতিবাদেই আজ তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন।

 

যদিও এই বিষয়ে প্রধান শিক্ষক তথা তৃণমূল নেতা অমল কিস্কুর কোন প্রতিক্রিয়া মেলেনি।এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তথা স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ। দীর্ঘ বহু বছর ধরে স্কুলে না আসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার বামনগোলা ব্লকের পার হবিনগর এলাকায়। জানা গেছে, বামনগোলা ব্লকের পার হবিনগর এলাকায় রয়েছে পার হবিনগর নামে এক প্রাইমারি স্কুল। ওই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক রয়েছেন এবারের বিধানসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী, অমল কিস্কু। বৃহস্পতিবার সাত সকালে গ্রামবাসীরা তাকেই স্কুলে ঘেরাও করে ‘চোর চোর’ স্লোগান দিয়ে তুমুল বিক্ষোভ দেখান।

 

স্কুল গেটে তালা মেরে বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। ওই সময় ভিলেজ পুলিশ এসে স্কুলের প্রধান শিক্ষক তথা তৃণমূল নেতা অমল কিস্কুকে সরিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর। ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, পার হবিনগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অমল কিন্তু ২০১৬ সালে প্রথম ভোটে দাঁড়ানোর পর থেকেই স্কুলে আসেন না। মাঝেমধ্যে আসলেও তিনি কোন ক্লাস নিতেন না। এছাড়াও তিনি স্কুল মাঠে মাটি ফেলার টাকা আত্মসাৎ করেছেন। এই সমস্ত কিছুর প্রতিবাদেই আজ তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন। যদিও এই বিষয়ে প্রধান শিক্ষক তথা তৃণমূল নেতা অমল কিস্কুর কোন প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন