জনকল্যাণ শিবিরের বাইরে বিক্রি হচ্ছে সরকারি ফর্ম, জেরক্স করতে নেওয়া হচ্ছে বাড়তি টাকা অভিযোগ পেয়ে অভিযানে বিডিও

জনকল্যাণ শিবিরের বাইরে টাকার বিনিময়ে দোকানে দেদারে বিক্রি হচ্ছে সরকারি ফর্ম। এক পাতা জেরক্সে নেওয়া হচ্ছে কোথাও পাঁচ টাকা আবার.....

জনকল্যাণ শিবিরের বাইরে টাকার বিনিময়ে দোকানে দেদারে বিক্রি হচ্ছে সরকারি ফর্ম। এক পাতা জেরক্সে নেওয়া হচ্ছে কোথাও পাঁচ টাকা আবার কোথাও দশ টাকা। অভিযোগ পেয়ে ময়দানে নামলেন খোদ বিডিও। এমনই অভিযোগ উঠলো ধূপগুড়িতে জনকল্যাণ শিবিরের বাইরে। অভিযোগ তিন দিন থেকে এভাবেই ব্যবসা জমে উঠেছে বিডিও অফিসের বাইরে। এই গরমকে উপেক্ষা করে বাধ্য হয়ে সাধারণ মানুষ বেশি টাকার বিনিময়ে বাইরে থেকে ফর্ম কিনছেন। জেরক্স করছেন। বুধবার অভিযোগ পেয়ে দুপুরে ধূপগুড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন ধূপগুড়ির বিডিও সোমনাথ হালদার। বলেন প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তিতে দোকানদারদের সতর্ক করা হয়েছে।

 

পুনরায় এরকম অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হবে। বিনামূল্যে জনকল্যাণ শিবিরে পাওয়া যাচ্ছে সরকারি আবেদন পত্র। আর এদিকে দু’পা বাইরে ফেললেই সেই ফর্ম বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। সুযোগ বুঝে ব্যবসায় নেমেছে কিছু অসাধু ব্যবসায়ীরা। বারঘড়িয়ার বাসিন্দা এক ব্যক্তি জিতেন রায় বলেন এই গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে তাই বাধ্য হয়ে বাইরে থেকে ৩০ টাকা দিয়ে ফর্ম কিনেছি। ভেমটিয়ার বাসিন্দা আরো এক যুবক ফিরদৌস হক বলেন জেরক্স নেওয়া হচ্ছে ৫ টাকা এক পাতা। আবার মাঝে মধ্যে মেশিন গরম হয়েগেছে বলে বন্ধ রাখা হচ্ছে। ফের চালু করা হচ্ছে সুযোগ বুঝে।

আরও পড়ুন