দিল্লিতে মতুয়াদের বর্ণাঢ্য সংবর্ধনা

রাজধানী দিল্লিতে বর্ণাঢ্য সংবর্ধনা ও মহাসম্মেলনের আয়োজন করল মতুয়া সমাজ। দিল্লি, এনসিআর-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মতুয়া ভক্ত.....

রাজধানী দিল্লিতে বর্ণাঢ্য সংবর্ধনা ও মহাসম্মেলনের আয়োজন করল মতুয়া সমাজ। দিল্লি, এনসিআর-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মতুয়া ভক্ত এবং ৭০ জন দলপতি পাগল গোসাইয়ের উপস্থিতিতে অনুষ্ঠানটি মহাসম্মেলনের রূপ নেয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। সমিতির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা পাঠানো শুভেচ্ছাবার্তায় শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের মানবতাবাদী আদর্শ এবং মতুয়া সমাজের ঐতিহ্য রক্ষার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের সভাপতি সজল গোসাই বলেন, দিল্লি-এনসিআরের বাঙালি ও মতুয়া সমাজের অভূতপূর্ব সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে। তিনি মতুয়া সমাজের উন্নয়ন ও কল্যাণে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ আরও বিস্তৃত হওয়ার আশা প্রকাশ করেন।

অশোক কীর্তনীয়া বলেন, মতুয়া সমাজের ঐক্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশই আগামী দিনের শক্তি। তাপস বিশ্বাস, পরিতোষ বিশ্বাস, মাধব বিশ্বাস, সমীর দাস-সহ সমিতির সদস্যদের উদ্যোগে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের দাবি, এই মহাসম্মেলন মতুয়া সমাজের সাংগঠনিক ঐক্যকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন