এসআইআর মামলায় সুপ্রিম ধাক্কা, আবেদনের নিষ্পত্তির গতি নিয়ে কমিশনকে তলব

বাংলার এসআইআর সংক্রান্ত মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নতুন করে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি.....

বাংলার এসআইআর সংক্রান্ত মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নতুন করে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনের বিশেষ বেঞ্চে শুনানি হয়। ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা, নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা এবং মামলার প্রকৃতি অনুযায়ী শ্রেণিবিভাগ হয়েছে কিনা, তা জানতে চাওয়া হয়েছে। নাম অন্তর্ভুক্তির ৭ লক্ষ ও বাদ দেওয়ার ৩১ লক্ষ আবেদনের অগ্রগতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

 

কমিশনের আইনজীবী ডিএস নাইডু জানান, অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন নিয়ে কলকাতা হাইকোর্টের সঙ্গে বৈঠক করে সোমবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত ফের স্পষ্ট করে, তালিকা থেকে নাম বাদ যাওয়া নাগরিকত্ব হারানো নয়।বিচারপতি বাগচী বলেন, তাঁরা এখন নির্বাচনী মার্জিন নয়, দ্রুত মামলা নিষ্পত্তি নিয়ে চিন্তিত। কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরীর আরটিআই অনুযায়ী, ৩৮ লক্ষ আবেদনের মধ্যে মাত্র ৮২ হাজারের নিষ্পত্তি হয়েছে। প্রধান বিচারপতি কমিশনকে হলফনামা দিয়ে বিস্তারিত তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন