মানসিক অবসাদে আত্মঘাতী প্রৌঢ়

মালদা, বিশ্বজিৎ মন্ডল : পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। এরমধ্যে ঠিক করেছিলেন মেয়ের বিয়ে। যা নিয়ে চরম দুশ্চিন্তায় মানসিক অবসাদে.....

মালদা, বিশ্বজিৎ মন্ডল : পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। এরমধ্যে ঠিক করেছিলেন মেয়ের বিয়ে। যা নিয়ে চরম দুশ্চিন্তায় মানসিক অবসাদে বাড়িতেই গলায় দিয়ে দিয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদার রতুয়া থানার দক্ষিণ রতুয়া গ্রামে। জানা গেছে, আত্মঘাতী প্রৌঢ়ের নাম কালু সবজি।

 

বয়স আনুমানিক ৫০ বছর। সোমবার রাতে তিনি খাওয়া-দাওয়া করে নিজের ঘর ঘুমাতে যান। গভীর রাতে ঝড়-বৃষ্টির সময় তাকে পরিবারের লোকজনেরা ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই লক্ষ্য করেন তিনি গলায় ফাঁস লাগিয়ে মৃত অবস্থায় ঝুলছেন। যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। এই খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।

আরও পড়ুন