চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ও চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহাকে আটক করল চুঁচুড়া থানার পুলিশ। শনিবার পিপুলপাতিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পুলিশের কাজে বাধা ও ধাক্কা দেওয়ার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার প্রতিবাদে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে অবরোধ করেন তৃণমূল কর্মীরা। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে, এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। অসিত মজুমদার সহ, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, কাউন্সিলর রঞ্জন রাহা, নির্মল চক্রবর্তী, সমীর সরকার সহ দশজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল চুঁচুড়া থানার পুলিশ।


