সাসপেন্ডেড ৩ বিজেপি নেতা

ফের দলের রুদ্ধদ্বার বৈঠকে সতর্কবার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। সাফ জানালেন, দল বিরোধী কাজের অভিযোগ উঠলে বিধায়কদেরও রেয়াত করা.....

ফের দলের রুদ্ধদ্বার বৈঠকে সতর্কবার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। সাফ জানালেন, দল বিরোধী কাজের অভিযোগ উঠলে বিধায়কদেরও রেয়াত করা হবে না। এরপরই দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দমদম উত্তর সাংগঠনিক এলাকায় তিন নেতাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে খবর। রবিবার বিজেপির বৈঠকে পার্টি অফিস দখল, গেরুয়া রং করে দেওয়া, তোলাবাজি নিয়ে ফের সতর্ক করলেন শমীক। বললেন, সবার গতিবিধি পার্টির নজরে। শমীক এও বলেন, “অনেকে আছেন যারা এইসব কাজে মদত দিচ্ছেন।

 

বিধায়করাও যদি এই ধরনের কাজে যুক্ত থাকে তাহলে তাদের কেও রেওয়াত করা হবে না। ৫-৭ জন বিধায়ককে বের করে দিলেও দলের কোনও সমস্যা হবে না। পার্টিতে যা ইচ্ছা করা যাবে না, তৃণমূলী সংস্কৃতি চলবে না।” বাড়ি দখল, জমি দখল, শিল্পপতিদের বিরক্ত করা, এসব বরদাস্ত করা যাবে না বলে কড়া বার্তা শমীকের। এছাড়াও, জয়ী হওয়া বিরোধী দলের বিধায়কদের বাড়ির সামনে গিয়ে স্বঘোষিত দলের নেতারা লাফালাফি করছে, সেটাও ঠিক হচ্ছে না বলে সতর্ক করে দিয়েছেন শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন