পাকিস্তানের ৮০ শতাংশ পুরুষই সমকামী, দাবি হেনা বালোচের। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানের রূপান্তরকারী অধিকার চেয়ে আন্দোলনকারী হেনা বালোচ। তাঁর দাবি, ‘পাকিস্তানের ৮০ শতাংশ পুরুষই সমকামী এবং বাকি ২০ শতাংশ উভকামী। সম্প্রতি পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিনা বালোচ বলেন, “পাকিস্তানের যৌনতা নিয়ে একটি বিষয় সকলের জানা। কিন্তু প্রকাশ্যে তারা একথা স্বীকার করে না।”
তাঁর দাবি অনুযায়ী, “সমাজ, ধর্ম ও পারিবারিক সম্মানের ভয়ে লোকেরা নিজেরদের আসল পরিচয় লুকোয়।” এরপরই তিনি বলেন, “পাকিস্তানের ৮০ শতাংশ পুরুষ সমকামী। এবং বাকি ২০ শতাংশ উভকামী।” হিনার এহেন দাবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করেছে তাঁর এই মন্তব্য। নেটিজেনদের একাংশও এই দাবিকে সত্য বলে দাবি করছেন, আবার কেউ কেউ এটাকে অতিশয়োক্তি বলছেন।


