বিজেপি সরকারের ১০০ দিনের পূর্তি, উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার হাওড়া গ্রামীণ বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন থেকে এদিন সরকারের.....

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার হাওড়া গ্রামীণ বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন থেকে এদিন সরকারের গত ১০০ দিনের বিভিন্ন কর্মকাণ্ড ও সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমন সরকার।

 

সাংবাদিক সম্মেলনে সুমন সরকার দাবি করেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি এসেছে। কৃষি, শিল্প, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আইন-শৃঙ্খলা—বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত ও জনমুখী করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।আইন-শৃঙ্খলা ও নারী নিরাপত্তার প্রসঙ্গও উঠে আসে সাংবাদিক সম্মেলনে। সুমন সরকারের দাবি, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা ফিরছে। নারী নিরাপত্তা আরও জোরদার করতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও দাবি করেন তিনি।

 

এদিন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সরব হন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। লাগামহীন তোষণের রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও জাতীয়তাবাদী চেতনাকে সামনে রেখে রাজ্য পরিচালনার বার্তা দেন তিনি। তাঁর দাবি, বিজেপি সরকারের ১০০ দিনের মেয়াদে বাংলায় জাতীয়তাবাদী চেতনারও উন্মেষ ঘটেছে।তবে ১০০ দিনের সাফল্যের হিসাবেই সীমাবদ্ধ না থেকে আগামী দিনের পরিকল্পনাও তুলে ধরেন সুমন সরকার। কৃষি ও শিল্পের প্রসার, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং নারী নিরাপত্তাকে আরও কার্যকর করার ক্ষেত্রে সরকার বিশেষ গুরুত্ব দেবে বলে জানান তিনি।

আরও পড়ুন