ছেলের মৃতদেহ কোক-ওভেন থানার সামনে রেখে, মা কান্নায় লুটিয়ে পড়লেন রাস্তায়। এমন পরিস্থিতি দেখে থমকে পড়লো পথ চলতি মানুষ। রবিবার কোক-ওভেন থানার অন্তর্গত বাঁকুড়া মোড় এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় হরনাথ মহন্ত (৩০)নামে এক ব্যক্তির দেহ। পরিবারের অভিযোগ, স্ত্রী পরকীয়া আসক্ত ছিলেন। স্ত্রী বৃষ্টি মহন্ত আত্মহত্যায় প্ররোচনা বা খুন করেছে হরনাথকে বলে অভিযোগ৷ সাত দিন আগে বাঁকুড়া জেলা ফুলবেড়িয়া থেকে দুর্গাপুরে এসে ভাড়া বাড়িতে অশ্লীল অবস্থায় স্ত্রীকে দেখে নেওয়া, দিন কয়েক ধরেই চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি।
এই খবর মেয়ে বৃষ্টি মহন্ত বাড়িতে জানাজানি হলে, তার পরিবারের লোকজনরা আসেন। এরপরই রবিবার দুপুরে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় হরনাথ মহন্তর। তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সোমবার মৃতদেহের ময়না তদন্তের পর কোক-ওভেন থানার সামনে গাড়িতে মৃতদেহ রেখে দোষীদের গ্রেফতারির দাবি ও পুলিশের অসহযোগিতার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে পরিবার।
থানার রাস্তা সামনে শুয়ে পড়ে কান্নায় ভেঙে পরেন হরনাথের মা ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। পুলিশের তরফে এফআইআর কপি তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এরপরই আশ্বস্ত হয়ে ফিরে যায় হরনাথের পরিবার। প্রশ্ন উঠছে তাহলে কি পরকীয়ার জেরে বলি ছেলে? সব দিক তদন্ত করে সঠিক বিচার দেবে প্রশাসন? যদিও তৎপর প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। গোটা পরিবার এখন নেমে এসেছে শোকের ছায়া।


