নাকা চেকিংয়ে উদ্ধার লক্ষাধিক টাকা

অর্থের বিনিময়ে ভোট কেনাবেচা রুখতে তৎপর নির্বাচন কমিশন। পাশাপাশি বোম-বন্দুকের রাজনীতি বন্ধ করার জন্যও কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন।.....

অর্থের বিনিময়ে ভোট কেনাবেচা রুখতে তৎপর নির্বাচন কমিশন। পাশাপাশি বোম-বন্দুকের রাজনীতি বন্ধ করার জন্যও কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকার তেলিপুকুর বাসস্ট্যান্ডের কাছে, কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিংয়ের সময় উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ অর্থ। একটি সন্দেহভাজন নন্দকুমারগামী প্রাইভেট কারকে থামায় কেন্দ্রীয় বাহিনী।

 

সেই গাড়ি তল্লাশি করে ২ লক্ষ ৭৫ হাজার টাকা নগদ উদ্ধার করে। গাড়িটি কাঁথি থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল। তবে এই টাকার উৎস এখনো পর্যন্ত পরিষ্কার নয় পুলিশের কাছে। খতিয়ে দেখা হচ্ছে এই টাকা কোথা থেকে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটিকে এবং চালক-যাত্রীকে আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাম ও কংগ্রেস সরব হয়েছে। বামেদের কথায়, ‘টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি করে তৃণমূল ও বিজেপি। এই বিপুল পরিমাণ টাকা সেই কাজে ব্যবহার হলেও হতে পারে’ বলে তাদের অনুমান।

আরও পড়ুন