ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর এবার কলকাতা পুরসভাতেও শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। কলকাতা পুরসভার ৯ নম্বর বোরোর চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। সোমবার তাঁর পদত্যাগপত্র প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ওঠে।
সূত্রের খবর, ১৯ মে হাতে লেখা একটি পদত্যাগপত্র কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের কাছে জমা দেন দেবলীনা। চিঠিতে তিনি জানান, বোরো চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও সাধারণ কাউন্সিলর হিসেবে নিজের কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি দ্রুত তাঁর পদত্যাগ গ্রহণের আবেদনও জানিয়েছেন তিনি।
দেবলীনা বিশ্বাস কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর এলাকার মধ্যেই রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এবারের নির্বাচনে এই কেন্দ্রেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ১৫ হাজার ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই তৃণমূলের অন্দরে চাপা অসন্তোষের খবর সামনে আসতে শুরু করে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ভবানীপুরের ফলাফলকে কেন্দ্র করেই এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার তৃণমূলের অন্দরেও শীর্ষ নেতৃত্বের নির্দেশ থাকতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। যদিও গোটা বিষয় নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দেবলীনা বিশ্বাস বা দলের শীর্ষ নেতৃত্ব। তবে এই ইস্তফাকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে শহরের রাজনৈতিক


