বাংলায় ভেদাভেদ তৈরি করছে প্রকৃতি। একদিকে উত্তরবঙ্গ যখন ভাসছে প্রবল বৃষ্টিতে, সেই সময় দক্ষিণবঙ্গে নাজেহাল অবস্থা গরমে। আলিপুর আবহাওয়া অফিস বলেছে আপাতত এমনই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। আর দক্ষিণবঙ্গ জুড়ে গরম-অস্বস্তি থাকবে চরমে।


