মালদায় হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল এক থেকে তিন

মালদা, বিশ্বজিৎ মন্ডল: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে তাদের রাখার জন্য মালদায় হোল্ডিং সেন্টারের সংখ্যা। এক.....

মালদা, বিশ্বজিৎ মন্ডল: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে তাদের রাখার জন্য মালদায় হোল্ডিং সেন্টারের সংখ্যা। এক থেকে বেড়ে হল তিন।উল্লেখ্য, রাজ্যে ক্রমশ বাড়ছে ধরা পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর আগে রাখার জন্য মালদা জেলায় হোল্ডিং সেন্টারের সংখ্যা বাড়িয়ে তিন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই কেন্দ্রগুলিতে দেড়শোরও বেশি অবৈধ অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। শুধু মালদা নয়, দক্ষিণবঙ্গের বসিরহাট সহ বিভিন্ন এলাকা থেকে ধরা পড়া শতাধিক বাংলাদেশিকেও মালদার হোল্ডিং সেন্টারে আনা হয়েছে।

 

পুলিশ সূত্রে খবর, প্রথমে ইংরেজবাজারের বাগবাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রে একটি হোল্ডিং সেন্টার তৈরি করা হয়। পরে পুরাতন মালদার নারায়ণপুরের জলঙ্গা মাঠের ফ্লাড সেন্টারে দ্বিতীয় কেন্দ্র চালু করা হয়। সম্প্রতি আরও একটি কেন্দ্র চালু হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে তিনে।ইতিমধ্যেই মালদা জেলায় ধরা পড়া বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। প্রশাসনের দাবি, পর্যায়ক্রমে হোল্ডিং সেন্টারে থাকা অন্যদেরও বাংলাদেশে ফেরত পাঠানো হবে। সীমান্তবর্তী জেলা হওয়ায় মালদায় অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়ানো হয়েছে। মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, ভবিষ্যতে আরও অনুপ্রবেশকারী ধরা পড়ার সম্ভাবনা মাথায় রেখেই হোল্ডিং সেন্টারের পরিকাঠামো সম্প্রসারণ করা হয়েছে।

আরও পড়ুন